মনজুর আলম:
ঈদগাহ উপজেলার ইসলামপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাহাদুর এবং বিশেষ অতিথি ছিলেন এডভোকেট সলিমুল্লাহ বাহাদুর।
জামায়াতের নেতা এডভোকেট সলিমুল্লাহ বাহাদুর এক বক্তব্যে বলেন, কক্সবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর সামনে দাঁড়াতে পারে—এমন কোনো মায়ের সন্তান নেই। তারা চাইলে প্রতিটি কেন্দ্র দখল করতে পারবে।
গত ২ ফেব্রুয়ারি বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল উদারতা ও মানবতা দেখিয়ে জামায়াতে ইসলামীর আমীরের আগমন উপলক্ষে নির্বাচনী প্রচারণা বন্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু গতকাল এক পথসভায় জামায়াতের নেতা এডভোকেট সলিমুল্লাহ বাহাদুর বলেন, কক্সবাজার-৩ আসনের বিএনপি ভয় পেয়ে নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছিল এবং নির্বাচনী ব্যানার ও অফিস অপসারণ করেছিল। তার এই বক্তব্যের কারণে জনমনে ভয়ভীতি সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা হবে। যদিও জামায়াতের আমীর ড. শফিকুর রহমান বলেছেন, তারা ক্ষমতায় গেলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন না।