চবি’তে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম হলো লক্ষ্মীপুরের ইউনুছ মিয়া

আরিফুল ইসলাম শাহিন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার্স পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ ৩.৭৫ অর্জন করে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছেন লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান ইউনুছ মিয়া। এর আগে তিনি একই বিভাগে বি.এ. (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে চতুর্থ স্থান লাভ করেন।

শিক্ষাজীবনের শুরু নলডগী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পর্যায়ে, এরপর ২০১৭ সালে কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (বিজ্ঞান বিভাগ), এবং ২০১৯ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ধারাবাহিক সাফল্যের সঙ্গে মাস্টার্স পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নের ৭ নম্বর নলডগী গ্রামে।

পড়াশোনার পাশাপাশি ইউনুছ মিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও ছাত্রকল্যাণমূলক সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের ৮ম কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে ১০ম কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইউনুছ মিয়ার এই সাফল্যে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *