Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বিজিবির অভিযানে সাড়ে ৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক - দৈনিক স্বাধীন সংবাদ

বিজিবির অভিযানে সাড়ে ৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

‎‎সেলিম রেজা তাজ:

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।‎বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৯টি শাড়ী, ০৩ কেজি জিরা, ৫৩ প্যাকেট ফুসকা,১.৫ কেজি কিসমিস, ৩০টি খাদ্য সামগ্রী, ৪০৪টি চকলেট এবং ৫২২টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

‎বিজিবি জানায়,আটককৃত মালামালের মূল্য ৫,৪১,৪৪০/-(পাঁচ লক্ষ একচল্লিশ হাজার চারশত চল্লিশ) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *