Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বিদ্যুৎ সাশ্রয়ে বরুড়ায় রাতভর অভিযান: দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সচেতন করলেন প্রশাসন - দৈনিক স্বাধীন সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে বরুড়ায় রাতভর অভিযান: দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সচেতন করলেন প্রশাসন

মোঃআনজার শাহ

বিদ্যুৎ সাশ্রয় ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লার বরুড়ায় রাতে দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সচেতন করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজের নেতৃত্বাধীন একটি টিম।

রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এই সচেতনতামূলক কার্যক্রমে ব্যবসায়ী ও দোকান মালিকদের সরকারি প্রজ্ঞাপনের বিষয়ে অবহিত করা হয় এবং বিদ্যুৎ সাশ্রয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।

এ সময় সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টা থেকে পরদিন সকাল ১১টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমিয়ে জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখার অনুরোধ করা হয় ব্যবসায়ীদের প্রতি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের এই নির্দেশনার আওতামুক্ত জরুরি ও প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো যথারীতি খোলা থাকবে। এর মধ্যে রয়েছে হাসপাতাল, হোটেল, ওষুধের দোকানসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান।

রাতের এই কার্যক্রমে সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতনতা বাড়ছে। জাতীয় পর্যায়ে চলমান বিদ্যুৎ সাশ্রয়ের এই উদ্যোগ সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *