Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বুড়িচংয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশনের আলোচনা সভা ও আনন্দ ভ্রমণ, ঘোষিত হলো নতুন কার্যনির্বাহী কমিটি - দৈনিক স্বাধীন সংবাদ

বুড়িচংয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশনের আলোচনা সভা ও আনন্দ ভ্রমণ, ঘোষিত হলো নতুন কার্যনির্বাহী কমিটি

স্টাফ রিপোর্টার:-

কুমিল্লায় সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নারায়ণসার এলাকার হাজী আব্দুল খালেক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও আনন্দ ভ্রমণ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন মিয়ামি রেস্টুরেন্টে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আপনাদের সেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, উদ্যোক্তা তৈরিতে সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সমাজে রাখছে ইতিবাচক ভূমিকা।
হাজী আব্দুল খালেকের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রপ্রবাসী শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ও নারায়ণসার প্রবাসী কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সভাপতি অলি উল্লাহ।

অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় হাজী আব্দুল খালেক ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি। সভাপতি নির্বাচিত হয়েছেন আবু তাহের কন্ট্রাক্টর, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্সপেক্টর (অব.) হাজী সফিকুর রহমান এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোস্তাক আহমেদ।

নতুন নেতৃত্বের হাত ধরে ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা প্রকাশ করেন উপস্থিত অতিথি ও সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *