নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে নাগেশ্বরীর নিখোঁজ কন্যাশিশু আলো খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয়রা ব্রহ্মপুত্র নদে একটি কন্যাশিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে বিষয়টি অনলাইনে ছড়িয়ে পড়লে শিশুটির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।নিহত শিশু মোছা. আলো খাতুন নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটিরচর গ্রামের মো. আলম মিয়া ও মোছা. শারমিন আক্তারের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, আলো খাতুন বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।পরদিন সকালে চিলমারী সংলগ্ন ব্রহ্মপুত্র নদে শিশুটির মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।শিশুটির মৃত্যুর কারণ এবং কীভাবে মরদেহটি নদীতে ভেসে এসেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।