Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারে বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি ও অভিভাবক সমাবেশ - দৈনিক স্বাধীন সংবাদ

মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারে বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি ও অভিভাবক সমাবেশ

 

নিজস্ব প্রতিবেদক:

একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুমিল্লার বরুড়া উপজেলার কাঁছিয়াপুকুরিয়া সেবাঘর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও অভিভাবক সমাবেশ।

গত শুক্রবার (২১ আগস্ট) কাঁছিয়াপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জুমার নামাজ শেষে এলাকার প্রধান সড়কে মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে দুপুরের খাবার আয়োজন ও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) সঞ্জয় সরকার।

সভায় গঠনমূলক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহনেওয়াজ ভূঁইয়া, দেলোয়ার হোসেন দুলাল, মাস্টার এমরান হোসেন এবং প্রাক্তন সভাপতি শাহেনশাহ হোসেন রাজিব। এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রফেসর কাইয়ুম তোফায়েল মাকসুদ, প্রকৌশলী নাসিফুন নেওয়াজ শিহাব ভূঁইয়া, ব্যাংকার কেফায়েত উল্যাহ জুয়েলসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে এলাকার কৃতি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই সেবাঘর ফাউন্ডেশন এলাকায় শিক্ষার আলো ছড়ানো এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করে যাচ্ছে। পাশাপাশি নারীদের আত্মসামাজিক উন্নয়নে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ এবং দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক ও মানসিক সহযোগিতা প্রদান করে সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে সংগঠনটি। এ ছাড়া চিকিৎসা ও বাসস্থানের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও কাজ করে যাচ্ছে সেবাঘর ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *