মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুমিল্লার বরুড়ায়

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়া থানা পুলিশ মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে একটি পুলিশ দল গতকাল ২৯ জুন ২০২৬ তারিখে অভিযান চালিয়ে এই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ মাহবুবুল আলম, যিনি টুকু নামে পরিচিত। তিনি কুমিল্লার বরুড়া থানার পোমতলা গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, একটি মাদক মামলায় (জিআর সাজা মামলা নং-১২৯/১৭) আদালত তাকে ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দীর্ঘদিন পলাতক থাকা এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *