মানবতার টানে মুমূর্ষু রোগীর পাশে ছাত্রদল নেতা নাদিম ও পিয়াস, কৃতজ্ঞতা জানালেন সাংবাদিক শামীম শাহরিয়ার

স্টাফ রিপোর্টার:

মানবিকতার টানে মুমূর্ষু এক রোগীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের দুই নেতা শেখ মো. নাদিম হোসেন ও আশিকুল ইসলাম পিয়াস। তাঁদের আন্তরিক সহযোগিতায় সংকটাপন্ন রোগীর জন্য এক ব্যাগ রক্তের ব্যবস্থা হয়।

জানা যায়, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে এক ব্যাগ রক্তের প্রয়োজন ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করেও রক্তের ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ছাত্রদল নেতা শেখ মো. নাদিম হোসেন। তাঁর সার্বিক সহযোগিতায় রক্ত দিতে এগিয়ে আসেন আরেক ছাত্রদল নেতা আশিকুল ইসলাম পিয়াস।

তাঁদের উদ্যোগে সংকটময় মুহূর্তে রোগীর জন্য এক ব্যাগ রক্তের ব্যবস্থা হয়। এ মানবিক সহযোগিতার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক ও সাংবাদিক সংগঠক শামীম শাহরিয়ার।

তিনি বলেন, ‘রাজনীতি যার যার, মানবতা সবার। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়। দল-মতনির্বিশেষে অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব।’

শামীম শাহরিয়ার শেখ মো. নাদিম হোসেন ও আশিকুল ইসলাম পিয়াসের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এক ব্যাগ রক্ত শুধু সহযোগিতা নয়, এটি একজন মানুষের জীবন বাঁচানোর সম্ভাবনা। মানবিকতার এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *