Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মার্কিন হামলায় ইরানের পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত, ২০ গ্রামে তীব্র পানিসংকটের দাবি - দৈনিক স্বাধীন সংবাদ

মার্কিন হামলায় ইরানের পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত, ২০ গ্রামে তীব্র পানিসংকটের দাবি

আন্তর্জাতিক ডেস্ক ::

ইরানের উপকূলীয় জেলা জাস্কের বুঞ্জি গ্রামে মার্কিন বিমান হামলায় একটি গুরুত্বপূর্ণ লবণাক্ত পানি শোধনাগারের প্রধান পাম্পিং ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান। এর ফলে প্রায় ১০ হাজার মানুষের বসবাসকারী ২০টি গ্রামে সুপেয় পানির সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জুলাই) এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ

প্রতিবেদন অনুযায়ী, হামলায় সমুদ্র থেকে পানি উত্তোলনের প্রধান পাম্পিং স্টেশন এবং একটি বড় বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে পুরো পানি শোধনাগার অচল হয়ে পড়েছে।

হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুলহামিদ হামজেহপুর এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘অপরাধের ধারাবাহিকতা’ এবং ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, বুঞ্জি পানি শোধনাগারটি উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষের সুপেয় পানির প্রধান উৎস ছিল। এটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০টি গ্রামে ভয়াবহ পানিসংকট দেখা দিয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে বিকল্প উপায়ে নিরাপদ পানি সরবরাহের চেষ্টা চলছে। তবে শোধনাগারটি সচল না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে।

এদিকে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি। একই সঙ্গে পানি শোধনাগার ধ্বংস ও ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: তাসনিম নিউজ, মিডল ইস্ট আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *