Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় তালেবান - দৈনিক স্বাধীন সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় তালেবান

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো ও স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় আফগানিস্তানের তালেবান সরকার। একই সঙ্গে মার্কিন ও ন্যাটো সেনাদের বিরুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধের সময় যে নীতি অনুসরণ করা হয়েছিল, সেটিও পরিবর্তন করতে চায় তারা।

শনিবার (২৯ আগস্ট) আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এসব কথা বলেছেন।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চায় এবং আমরা যুদ্ধকালীন নীতিও পরিবর্তন করতে চাই। আমরা চাই যুক্তরাষ্ট্রের দূতাবাস আবার আফগানিস্তানে কার্যক্রম শুরু করুক এবং ওয়াশিংটনে আমাদের দূতাবাসও কার্যক্রম শুরু করুক। দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠিত হোক—আমরা সেটাই চাই।’

তালেবান যোদ্ধারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দুই দশকেরও বেশি সময় যুদ্ধ করেছে। দীর্ঘ সংঘাতের পর ২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়। এরপর তালেবান আবার দেশটির নিয়ন্ত্রণ নেয়।

যুদ্ধের সময়ের তিক্ততা পেছনে ফেলে এখন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহের কথা জানালেন তালেবান সরকারের এই মুখপাত্র।

এদিকে আফগানিস্তান এ অঞ্চলে কোনো ধরনের যুদ্ধ বা সংঘাত চায় না বলেও জানিয়েছেন জাবিহুল্লাহ মুজাহিদ।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে হওয়া মক্কা চুক্তি নিয়েও কথা বলেন তিনি। এ চুক্তি নিয়ে তালেবানের কোনো উদ্বেগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কোনো উদ্বেগ নেই। কারণ ওই তিন দেশের কোনো দেশের সঙ্গেই আফগানিস্তানের শত্রুতা নেই।

তিনি বলেন, ইসলামিক দেশগুলোর মধ্যে জোট গঠন হলে তা ইতিবাচক। এর মাধ্যমে মুসলিম দেশগুলোর শক্তি বৃদ্ধি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *