Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
যুবদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগ: ‘একজন এক গাছ’ আন্দোলন শুরু - দৈনিক স্বাধীন সংবাদ

যুবদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগ: ‘একজন এক গাছ’ আন্দোলন শুরু

মোঃ মশিউর রহমান:

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয় নিয়ে শুরু হলো ‘একজন এক গাছ’ আন্দোলন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবদের জন্য ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং তরুণ সমাজকর্মী মুঈদ হাসান তড়িৎ-এর নেতৃত্বে দেশব্যাপী এই ব্যতিক্রমী পরিবেশবাদী কর্মসূচির সূচনা করা হয়েছে। এই আন্দোলনের স্লোগান: “সবুজ হোক আগামীর পৃথিবী”।

আজ টাঙ্গাইলে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে যুব প্রতিনিধি, পরিবেশবিদ ও সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

‘একজন এক গাছ’ আন্দোলনের মূল ভাবনাই হলো দেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে তরুণ প্রজন্ম যেন অন্তত একটি করে গাছ লাগান এবং সেটির সম্পূর্ণ পরিচর্যা করেন। কেবল গাছ রোপণই নয়, বরং তা টিকিয়ে রাখার দায়িত্ব নেওয়ার ওপর এই আন্দোলনে জোর দেওয়া হয়েছে।

আন্দোলনের মূল পরিকল্পনাকারী ও যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি তরুণ সমাজকর্মী মুঈদ হাসান তড়িৎ বলেন,
“আমরা শুধু স্লোগানে বিশ্বাসী নই, আমরা কর্মে বিশ্বাসী। জলবায়ু পরিবর্তনের ধাক্কা সবচেয়ে বেশি সইতে হবে আমাদের তরুণ প্রজন্মকেই। তাই আমরা যদি আজ সচেতন না হই, তবে ভবিষ্যৎ অন্ধকার। ‘একজন এক গাছ’ কোনো ক্ষণস্থায়ী ক্যাম্পেইন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আমরা চাই দেশের প্রতিটি যুবকের হাত ধরে অন্তত একটি করে প্রাণ প্রকৃতিতে যোগ হোক।”

তিনি আরও বলেন, এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য হলো প্রতিনিয়ত বাড়তে থাকা বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশ দূষণ রোধ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

পরিবেশকর্মী অধ্যাপক তরুণ ইউসূফ বলেন, “এই আন্দোলন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। তরুণদের অলস বা অনুৎপাদনশীল কাজে সময় নষ্ট না করে পরিবেশ রক্ষায় সরাসরি অংশীদার করার মাধ্যমে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে। শিশু-কিশোরদেরও এ আন্দোলনে যুক্ত করা যেতে পারে।”

যুবদের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। অনলাইন ও অফলাইনে দেশের সকল জেলায় এই আন্দোলনের প্রচার-প্রচারণা চলবে। দেশের যে কোনো প্রান্তের নাগরিক একটি গাছ রোপণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে #OnePersonOneTreeMovement হ্যাশট্যাগ ব্যবহার করে ছবি পোস্ট করার মাধ্যমে এ আন্দোলনে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীরা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সনদও পাবেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও উপস্থিত নাগরিকদের বিভিন্ন গাছের চারা উপহার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *