মোঃ আনজার শাহ:
কুমিল্লায় তরুণ সাংবাদিকদের সংগঠন রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় সভা শেষে এই কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক গণমুক্তির প্রতিনিধি মহিউদ্দিন আকাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্টার নিউজের আব্দুল্লাহ আল মারুফ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস হোছাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইরান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক হাসিবুল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক আল আমিন কিবরিয়া, প্রচার সম্পাদক মাকসুদুর রহমান এবং সদস্য রাকিব হোসেন।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এনটিভি’র মাহফুজ নান্টু, জনতার বার্তার আবুল বাশার রানা, বাংলা ট্রিবিউনের মহসীন কবির, বাংলানিউজের তৈয়বুর রহমান সোহেল, এখন টিভির মাসুদ আলম, জাগো কুমিল্লার অমিত মজুমদার এবং বাংলাদেশ জার্নালের মোহাম্মদ শরীফ।
কমিটি ঘোষণার সময় ফোরামের শুভানুধ্যায়ী হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক ও বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লাসহ আরও অনেকে।
নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন আকাশ বলেন, “রাইজিং জার্নালিস্ট ফোরাম তরুণ সাংবাদিকদের পেশাদারিত্ব বিকাশে নিরলসভাবে কাজ করে যাবে। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার চর্চাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। এই কমিটি কুমিল্লার সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা বলেন, “রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার তরুণ সাংবাদিকদের একটি আশার আলো। নতুন প্রজন্মের সাংবাদিকরা যদি সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, তাহলে এই সংগঠন একদিন জাতীয় পর্যায়ে পরিচিতি পাবে।”
উল্লেখ্য, রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লা জেলার তরুণ ও উদীয়মান সাংবাদিকদের একটি সক্রিয় পেশাদার সংগঠন, যা সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকতার মানোন্নয়নে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।