Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
রাউজান সুলতানপুরে শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়- ৪৫ব্যাগ রক্ত সংগ্রহ - দৈনিক স্বাধীন সংবাদ

রাউজান সুলতানপুরে শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়- ৪৫ব্যাগ রক্ত সংগ্রহ

 

 

 

রাউজান (চট্টগ্রাম):

ইমামুল আউলিয়া হযরত মওলানা শাহ্ সুফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় ও নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া সুলতানপুর দায়রা শাখার উদ্যোগে মানব কল্যাণে গৃহিত কর্মসূচির আলোকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১লা জুলাই বুধবার বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ সুলতানপুর দায়রা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুলতানপুর দায়রা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম বখতিয়ার। সংগঠনের দারুত্বায়ালীম সম্পাদক ও রাউজান প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ রবিউল হোসেন রবির সঞ্চালনায় অতিথি ছিলেন কিউসি লজিস্টিক লিমিটেড কোম্পানির উপ-ব্যবস্থাপক মোঃ হারুন অর রশিদ, শাহ্ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোঃ সালাউদ্দিন আলকাদেরী, রাউজান উপজেলা কার্যকরি সংসদের সভাপতি মোঃ ইউনুস মিয়া কোম্পানি, সহ সভাপতি আলহাজ্ব মোঃ শফি কোম্পানি, সাবেক দারুত্বায়ালীম সম্পাদক মোঃ আলী আকবর মাষ্টার, সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমন, যুব সংগঠক মুন্না তালুকদার, শাহ্ এমদাদীয়া ফরেস্ট অফিস শাখার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, দারুত্বায়ালীম সম্পাদক নজরুল ইসলাম, দলিলাবাদ শাখার কোষাধ্যক্ষ নাছির উদ্দিন, পশ্চিম লেলাংগারা শাখার সদস্য মোঃ সাইফুল ইসলাম, সাজ্জাদ মাহমুদ। উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ নাছির উদ্দিন, কোষাধ্যক্ষ আবিদুল ইসলাম এখতিয়ার, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ ফোরকান, সমাজকল্যান ওমর ফারুক বাবু, রুহুল আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ টিপু, সদস্য মোঃ রিফাত সহ দায়রা শাখার অন্যন্যা সদস্যবৃন্দ। এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সার্বিক সহযোগিতায় প্রায় ৫০ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং অর্ধশতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পরে বাদে মাগরিব থেকে দায়রা প্রাঙ্গণে মাসিক তরিকত ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *