রিজার্ভ সেনা ডেকে কী ইঙ্গিত দিচ্ছে তেল ইসরাইল

স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও কয়েক দিন ধরে চলতে পারে বলে ধারণা করছে ইসরাইলি সেনাবাহিনী। এ পরিস্থিতিতে বড় পরিসরে রিজার্ভ সদস্যদের মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির সামরিক সূত্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য দীর্ঘমেয়াদি অভিযানের কথা বিবেচনায় রেখে ইসরাইলি সেনাবাহিনী কয়েকটি রিজার্ভ ব্যাটালিয়ন সক্রিয় করার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তুতিও শুরু হয়েছে।

ইসরাইলি আর্মি রেডিওর প্রতিবেদক দোরন কাদোশ জানান, সামরিক বাহিনী নতুন করে রিজার্ভ সদস্যদের ডাকার উদ্যোগ নিয়েছে, যাতে ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে তা মোকাবিলা করা যায়।

সাম্প্রতিক ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যে এ পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

রোববার রাতে হামলার পর এক বিবৃতিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানায়, তারা আর যুদ্ধবিরতি লঙ্ঘন মেনে নেবে না। সেই অবস্থানের অংশ হিসেবেই ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করে তারা।

এরপর সোমবার (৮ জুন) পাল্টা হামলা চালায় ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা নতুন করে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *