লোহাগাড়ায় খোকন চৌধুরীর নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবস পালিত

কামরুল ইসলাম:

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গণঅভ্যুত্থান দিবস পালন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস. এম. ছলিম উদ্দিন খোকন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এস. এম. জাকারিয়া। এ সময় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের অধিকার, ভোটের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠপর্যায়ে আরও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ঠিকাদার ও বিশিষ্ট মৎস্যজীবী এম. এ. রহিম, সাবেক যুগ্ম আহ্বায়ক এস. এম. আবু সাঈদ চৌধুরী টিটু, দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির চৌধুরী জয়, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলহাজ ইসহাক কোম্পানী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ বেলাল কোম্পানীসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মারুফ হোসাইন, নাজিম উদ্দিন, নাছির উদ্দিন, হেলাল উদ্দিন, রাকিবুল ইসলাম বাচ্ছু, মঈনউদ্দিন ইমন, আরিফুল ইসলাম বাবর, মো. ইয়াসিন আরফাত, আবুল বশর, মো. ইলিয়াছ, কফিল উদ্দিন, সাইমুন সেলিম, ইকবাল বিন আবদুল আজিজ, হামিদ, মিজান, ইসমাইল, মিজানুর রহমান নিশান, জসিম উদ্দিন, মোহাম্মদ আলম, জয়নাল আবেদীন, মোস্তাক আহমদ, জাহেদ, আবুল হাসেম, সাইফুল, মমতাজ, মোহাম্মদ রাসেল, জাহাঙ্গীর, সোহেল, খোরশেদ, মোহাম্মদ এহেছান, মো. খোরশেদ, বিএ আ কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিনহাজ উদ্দিন ইমন, তানবীর, তাহসিমসহ আরও অনেকে।

শেষে গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *