শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মোহাম্মদ ইউনুছ:

শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর কমিটি গঠন উপলক্ষে গত ২৩ নভেম্বর ২০২৬ ইং তারিখে ঢাকার পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মীরাজ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রমজান আলী মুরাদ, মুক্তার আহমদ, মোহাম্মদ ফরহাদ, মিটুন দাশ, মোহাম্মদ এমরান হোসেন চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন মানিক, মোহাম্মদ সেকান্দর সুমন, আহমদ নুর, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ মোরশেদ, কাজী মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ রিয়াদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন, দেশপ্রেম, রাজনৈতিক দর্শন এবং দেশের উন্নয়নে তাঁর অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দের সম্মতিক্রমে শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন:

১. রমজান আলী মুরাদ — সভাপতি। ২. মুক্তার আহমদ — সিনিয়র সহ-সভাপতি। ৩. মোহাম্মদ ফরহাদ — সহ-সভাপতি। ৪. মিটুন দাশ — সহ-সভাপতি। ৫. মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী — সহ-সভাপতি। ৬. মোহাম্মদ আনোয়ার হোসেন মানিক — সহ-সভাপতি। ৭. মোহাম্মদ সেকান্দর সুমন — সহ-সভাপতি। ৮. আহমদ নুর — সাধারণ সম্পাদক। ৯. মোহাম্মদ নিজাম উদ্দিন — সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। ১০. মোহাম্মদ মোরশেদ — যুগ্ম সাধারণ সম্পাদক। ১১. কাজী মোহাম্মদ ইব্রাহিম — যুগ্ম সাধারণ সম্পাদক। ১২. মোহাম্মদ রিয়াদ — যুগ্ম সাধারণ সম্পাদক। ১৩. মোহাম্মদ মহিউদ্দিন — সহ-সাধারণ সম্পাদক। ১৪. মোহাম্মদ খলিল — সহ-সাধারণ সম্পাদক। ১৫. মোহাম্মদ দিদার হোসেন ইপ্তি — সাংগঠনিক সম্পাদক। ১৬. মোহাম্মদ আবুবকর — সহ-সাংগঠনিক সম্পাদক। ১৭. মোহাম্মদ ইলিয়াছ — অর্থ সম্পাদক। ১৮. মোহাম্মদ মোরশেদ — প্রচার ও প্রকাশনা সম্পাদক। ১৯. মোহাম্মদ তছলিম উদ্দিন — সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক। ২০. মোহাম্মদ শফি — সমাজকল্যাণ সম্পাদক। ২১. মোহাম্মদ রিপন — দপ্তর সম্পাদক। ২২. অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান (সেজান) — আইনবিষয়ক সম্পাদক। ২৩. মোছাম্মৎ কামরুননেসা — মহিলাবিষয়ক সম্পাদক। ২৪. রিপন দেব — তত্ত্ব ও গবেষণাবিষয়ক সম্পাদক। ২৫. মোহাম্মদ তাজুল ইসলাম খান শাওন — শ্রমবিষয়ক সম্পাদক। ২৬. মোহাম্মদ আবদুল মান্নান — কার্যনির্বাহী সদস্য। ২৭. মোহাম্মদ মোরশেদ — কার্যনির্বাহী সদস্য। ২৮. মোহাম্মদ আজগর — কার্যনির্বাহী সদস্য। ২৯. মোহাম্মদ আবুল হাশেম — কার্যনির্বাহী সদস্য। ৩০. ইমন ফরাজী — কার্যনির্বাহী সদস্য। ৩১. মোহাম্মদ নুর কাশেম — কার্যনির্বাহী সদস্য।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, সংগঠনের গঠনতন্ত্রের ৫ নম্বর ধারা মোতাবেক নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মীরাজ সিকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান কর্তৃক অনুমোদিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *