Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক আটক ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ - দৈনিক স্বাধীন সংবাদ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক আটক ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ

আবু ইউছুফ রাবেত:

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ফয়যানে মদিনা মডেল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত শিক্ষককে আটক করতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয় বিক্ষুব্ধ জনতার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার শিক্ষার্থী জানমূল হাসানকে যৌন নিপীড়ন ও বলাৎকারের অভিযোগ ওঠে একই প্রতিষ্ঠানের শিক্ষক আতিক উল্লাহর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগের পর বরুড়া থানা পুলিশের একটি দল অভিযুক্ত শিক্ষককে আটক করতে মাদ্রাসায় যায়। পুলিশ তাকে হেফাজতে নিয়ে গাড়িতে তোলার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ ও জনতার মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বরুড়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *