Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সাংবাদিক সরওয়ার আজম মানিকের মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক - দৈনিক স্বাধীন সংবাদ

সাংবাদিক সরওয়ার আজম মানিকের মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

আব্দুল গফুর:

চ্যানেল আই, দৈনিক আমাদের সময়বাংলাদেশ পোস্ট-এর কক্সবাজারের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিকের মা রাউজাতুন্নাহারের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টায় মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া জামে মসজিদের মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমার নামাজে জানাজা পরিচালনা করেন মাওলানা মাহবুবুল আলম। জানাজায় উপস্থিত ছিলেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি সরওয়ার আলম সিকদার, সিনিয়র সাংবাদিক ফরিদুল আলম শাহীন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এমআর মাহমুদ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক নুপা আলম, নেছার আহমদ, এএইচ সেলিম উল্লাহ, জাহাঙ্গীর আলম শামস্, তারেকুর রহমান, সাইফুল ইসলাম, চিত্র সাংবাদিক নুরুল আলম ও রহিম উদ্দিনসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষক, সহকর্মী ও এলাকাবাসী।

জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় সাংবাদিক সরওয়ার আজম মানিক বলেন, “আমার মা আজ আমাদের মাঝে নেই, যা এক অপূরণীয় শোক। আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা আমার মায়ের মাগফিরাতের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি দেন।”

এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রাউজাতুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম ফরিদুল আলমের সহধর্মিণী ছিলেন। তিনি দীর্ঘদিন হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত দেড় মাসে দুইবার স্ট্রোকের পর সর্বশেষ অবস্থার অবনতি হলে তাকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমা দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে সাংবাদিক মানিকের মায়ের মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজ, শিক্ষক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। শোকবার্তায় তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *