সাতকানিয়ায় আগুনে পুড়ে ৫বাড়িঘর ভস্মিভূত!


=============================
আব্দুল আজিজ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ১০নং কেঁওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কচির পাড়ায় ৫টি বাড়িঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে।
১৪জুলাই মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের মালিকরা হচ্ছে উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়নের কচির পাড়ার নুরুচ্ছফার পুত্র হাবিবুর রহমানের বাড়িঘর, হাবিবুর রহমানের ছেলে রহমত উল্লাহর বাড়িঘর,আবুল বশরের ছেলে জানে আলমের বাড়িঘর,আব্দুস ছত্তারের ছেলে আব্দুল মজিদের বাড়িঘর ও আব্দুস ছত্তারের ছেলে জামাল উদ্দিনের বাড়িঘর।
সূত্র জানায়,চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কচির পাড়ায় ৩টার দিকে হাবিবুর রহমানের স্ত্রী আয়েশা বেগম আগুন দেখতে পান।তখন তিনি শোর চিৎকার করিলে এলাকাবাসীরা এসে আগুন নির্বাপণের চেষ্টা করে।তখন নিমিষেই ৫টি বাড়িঘর আগুনে পুড়ে যায়।আগুন দেখার পর ফায়ার সার্ভিসকে ফোন করে জানালে ফায়ার সার্ভিস পৌনে ৪টার দিকে এসে আগুন পরিপূর্ণ নির্বাপণ করতে সক্ষম হয় ।ক্ষতিগ্রস্তরা জানান আনুমানিক প্রায় ১কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয় এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান।
সালমান নামের ১ব্যক্তি বলেন -৫টি বাড়িঘর আগুনে পুড়ে যায় এবং প্রায় আনুমানিক ১কোটি টাকার মত ক্ষতি হয় বলে জানান।
এব্যাপারে সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ ফিরোজ কুতুবি বলেন আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মরত লোকজন পাটিয়ে আগুন পরিপূর্ণ নির্বাপণ করেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *