সিএসই-৫০ সূচকে বড় পরিবর্তন, যুক্ত ও বাদ ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচকে পরিবর্তন আনা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার পর সূচকটি পুনর্গঠন করা হয়েছে। এতে নতুন করে ৭টি কোম্পানি যুক্ত হয়েছে এবং আগের তালিকা থেকে ৭টি কোম্পানি বাদ পড়েছে। সংশোধিত সূচক আগামী ১১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি।

সিএসইর বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে সূচকে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো— বিএসআরএম স্টিলস লিমিটেড, বাজার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি, মাইম ফুডস লিমিটেড, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বিডি পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি।

অন্যদিকে সিএসই-৫০ সূচক থেকে বাদ পড়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

পর্যালোচনার পর নতুন তালিকায় থাকা ৫০টি কোম্পানির মধ্যে রয়েছে এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লি., বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লি., বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, বাজার পেইন্টস বাংলাদেশ লি., বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লি., বিএসআরএম স্টিলস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., ঢাকা ব্যাংক পিএলসি, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মাইম ফুডস লিমিটেড, জিপিএইচ ইস্পাত লি., গ্রামীণফোন লিমিটেড, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বিডি পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, যমুনা অয়েল পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লি., কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি, পদ্মা অয়েল পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, প্রবালী ব্যাংক পিএলসি, রবি আজিয়াটা পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, সামিট পাওয়ার লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, দি একমি ল্যাবরেটরিজ লি., দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো. লি., উত্তরা ব্যাংক পিএলসি এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

সিএসই জানিয়েছে, সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর বাজারমূলধন দেশের পুঁজিবাজারে নিবন্ধিত সব কোম্পানির মোট মূলধনের প্রায় ৭৬ দশমিক ৪০ শতাংশ। অন্যদিকে ফ্রি-ফ্লোট বাজারমূল্যের হিসাবে এসব কোম্পানির অংশ ৭২ দশমিক ৫৭ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিএসই-৫০ সূচকে থাকা কোম্পানিগুলোর গত ছয় মাসে, অর্থাৎ ৩০ জুন ২০২৬ পর্যন্ত, গড় লেনদেনের অংশ ছিল ৫৩ দশমিক ৭২ শতাংশ।

নতুন সমন্বয়ের ফলে আগামী ১১ অক্টোবর থেকে সংশোধিত কোম্পানিগুলো নিয়ে সিএসই-৫০ সূচকের কার্যক্রম পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *