Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সিদ্ধিরগঞ্জে ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন - দৈনিক স্বাধীন সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

সিদ্ধিরগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে আদমজীনগরের মা’হাদুল কুরআন মাদরাসা এবাদুল্লাহ জামে মসজিদে এই আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাযুল হুফফাজ শাইখ আব্দুল হক দা.বা., যিনি শিক্ষার্থীদের কুরআন শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “কুরআন শিক্ষা শুধু শিক্ষার্থীদের জন্য নয়, পুরো সমাজের জন্য আলো এবং ন্যায়ের দিশারী।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো: মোশারেফ হোসেন, এপ্রিলেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মো. আঃ গফুর মোল্লা, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী মো. সেলিম, হাজী মো. ইসমাইল, হোসেন খান, মা’হাদুল কুরআন মাদরাসার মুতাওয়াল্লি হাজী মো: আবুল কালাম, মা’হাদুল কুরআন মাদরাসার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মুহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরা হাফেজদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের উৎসাহ দিতে মাননীয় অতিথিরা তাদের শিক্ষাগত ও নৈতিক দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে কুরআন শিক্ষার প্রসার ও হাফেজদের মধ্যে নৈতিক শিক্ষা এবং আদর্শ জীবনের শিক্ষা দেওয়ার লক্ষ্যে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *