সীরাত মাহফিল উপলক্ষে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

কামরুল ইসলাম:

১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চুনতি সীরাত মাহফিলের মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মু. ইবনে দিনার নাজাত। সাক্ষাৎকালে ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর সার্বিক আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আন্তরিক আলোচনা হয়।

এ সময় মাহফিলকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। একই সঙ্গে মাহফিলে আগত মুসল্লি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় এই মহতী দ্বীনি আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে। মহান আল্লাহ তাআলা এই মহতী দ্বীনি আয়োজন কবুল করুন এবং সফলভাবে সম্পন্ন করার তাওফিক দান করুন—এই কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *