মোহাম্মদ হোসেন হ্যাপী:
বুধবার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আমন্ত্রণে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের চতুর্থবারের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং আন্তরিক অভিনন্দন জানান। এ সময় উভয়ের মধ্যে জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং জনকল্যাণমূলক উদ্যোগসমূহ নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সংসদ সদস্য এড. আবুল কালাম জেলার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জেলা প্রশাসকও আগামী দিনগুলোতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন, যাতে সরকারের উন্নয়ন কার্যক্রম দ্রুত ও সুচারুভাবে বাস্তবায়ন করা যায়।
সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক এড. সামছুন নূর বাঁধনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।