নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছিল।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় তাঁদের হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁদের আবার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।
সিআইডির পুলিশ পরিদর্শক রিদয়ানুল হক জানান, তিনজনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষে তাঁদের হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে।