১৮নং ওয়ার্ডে সামাজিক উন্নয়ন সংগঠন “সমাধান-১৮” এর আত্মপ্রকাশ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

“সমাধানের পথে, সমাজের সাথে”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড-এ সামাজিক উন্নয়নমূলক সংগঠন “সমাধান-১৮” এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে নগরীর ১৮নং ওয়ার্ডের স্বাধীনতা চত্ত্বরে মিলাদ ও দোয়ার মাধ্যমে নতুন এ সংগঠনের কার্যালয়ের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও সূচনা

“সমাধান-১৮” সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মিলাদ ও দোয়ার মাধ্যমে সংগঠনের যাত্রা শুভ উদ্বোধন করা হয়।

প্রধান ও বিশেষ অতিথি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ-জালাল সরদার, মহানগর মৎসজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাঈম এবং ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলতাফ মাহমুদ, শাহাদাৎ হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক রুহুল আমিন জাকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও শুভ উদ্বোধন

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দক্ষিণ নলুয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হাসান দোয়া পরিচালনা করেন। পরে অতিথিবৃন্দ সংগঠনটির সফলতা কামনা করেন এবং সামাজিক উন্নয়নে এর ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *