মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রায়হান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন ফতুল্লা স্টেডিয়ামের উত্তর পাশে চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের এক্সি ওষুধের ডিপোর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ রায়হানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রায়হান পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর থানার শিংপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। পুলিশ তার পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা থাকার তথ্য পেয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।