Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
৬ হাজার ৭০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার - দৈনিক স্বাধীন সংবাদ

৬ হাজার ৭০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২৮ আগস্ট) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরখানগেলস্ক অঞ্চলের প্লেসেতস্ক কসমোড্রোম থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

উৎক্ষেপণের পর প্রায় ৬ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের কুরা টেস্ট সাইটে গিয়ে পৌঁছায়। এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির দীর্ঘপাল্লার সক্ষমতা যাচাই করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আইসিবিএমটি কঠিন জ্বালানিচালিত। তবে এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি প্রচলিত স্থায়ী লঞ্চিং প্যাডের পাশাপাশি মোবাইল লঞ্চার থেকেও উৎক্ষেপণ করা যায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে বনাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের দৃশ্য দেখা গেছে। মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কৌশলগত, কারিগরি ও উড্ডয়ন সক্ষমতা যাচাই করা।

মন্ত্রণালয়ের দাবি, পরীক্ষার সব নির্ধারিত লক্ষ্য সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত গতিপথ যথাযথভাবে অনুসরণ করেছে।

তবে নতুন ক্ষেপণাস্ত্রটির নাম প্রকাশ করেনি রাশিয়া। এর আগে মে মাসে রাশিয়া সর্বশেষ যে আইসিবিএম পরীক্ষা করেছিল, সেটি ছিল আরএস-২৪ ইয়ার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *