৭৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মনিরুল ইসলাম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আড়াইহাজার থানার সাতগ্রাম ইউনিয়নের আরমানের ছেলে সোহেল এবং নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার নান্নু ভুঁইয়ার ছেলে রেজাউল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তাদেরকে কোর্টে চালান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *