আওয়ামী লীগের পুনর্বাসন ও দুর্গাপূজায় অরাজকতা রোধে সাভারে সালাউদ্দিন বাবুর কড়া হুঁশিয়ারি

মো. সাইদুল ইসলাম:

রোববার সাভারের ইয়ারপুর ইউনিয়নে আলহাজ্ব দেলোয়ার হোসেন সরকারের নিজ বাড়িতে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

উঠান বৈঠকে সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তাঁর বক্তব্যে রাজনৈতিক ও আইনশৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ যেন নতুন করে কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়ে দলের সব স্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

একই সঙ্গে, আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে সাভারে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা যাতে না ঘটে, সে বিষয়েও তিনি নেতাকর্মী ও এলাকাবাসীকে কড়া বার্তা দেন।

বক্তব্যের শেষ পর্যায়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলহাজ্ব দেলোয়ার হোসেন সরকারের নাম ঘোষণা করেন এবং তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন সরকার ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি জনগণের সামনে নিজের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ব্যাখ্যা করেন।

ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণ যেন আসন্ন নির্বাচনে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ করে দেন, সেজন্য তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। উক্ত উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *