আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ আকাশপথের যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য নতুন ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আকাশপথের যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সম্ভব হবে।
তিনি জানান, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহযাত্রী। তাঁদের একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের বাড়ি কুমিল্লায়।
মরদেহ দুটি দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী।