আহলে বায়েতে রাসূল (দ.)-এর স্মরণে ফকিরহাটে ৪র্থ সুলতানে কারবালা মাহফিল অনুষ্ঠিত

 

আহলে বায়েতে রাসূল (দ.)-এর স্মরণে ফকিরহাটে ৪র্থ সুলতানে কারবালা মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট পশ্চিমপাড়ায় আহলে বায়েতে রাসূল (দ.)-এর পবিত্র স্মরণে ৪র্থ সুলতানে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বাদ মাগরিব থেকে হযরত ইমামে আজম (রহ.) জামে মসজিদের উদ্যোগে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, ফকিরহাট পশ্চিমপাড়া শাখার ব্যবস্থাপনায় এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন ও আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ-এর সভাপতি আল্লামা কায়ী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী।

এই সময় প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন জোড়ামতল আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার আল্লামা আবু কায়সার আল কাদেরী। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা-এ মোহাম্মদীয়া আহমদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শফিউল আলম মাইজভাণ্ডারী এবং হযরত ইমামে আজম (রহ.) জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ মামুনুর রশিদ।

হযরত ইমামে আজম (রহ.) জামে মসজিদের খতিব ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাওলানা আবু মুহাম্মদ মুশফিক ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তারা বলেন, পবিত্র কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সর্বশ্রেষ্ঠ আত্মত্যাগের প্রতীক।

মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) অন্যায়, জুলুম ও স্বৈরাচারের কাছে মাথানত না করে ইসলামের আদর্শ রক্ষায় নিজের জীবনসহ পরিবারের সদস্যদের কোরবানি দিয়ে মানবজাতির জন্য চিরন্তন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বক্তারা আরও বলেন, আহলে বায়েতে রাসূল (দ.)-এর প্রতি ভালোবাসা প্রত্যেক ঈমানদার মুসলমানের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের জীবনাদর্শ, তাকওয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে কুরআন-সুন্নাহর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।

কারবালার শিক্ষা মানুষকে অন্যায়, দুর্নীতি, জুলুম ও অসত্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে উদ্বুদ্ধ করে এবং ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।

বক্তারা মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান জানান। একই সঙ্গে বর্তমান প্রজন্মকে আহলে বায়েতে রাসূল (দ.)-এর আদর্শ সম্পর্কে জানানো এবং সেই আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিল শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে ফকিরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও গাউসিয়া কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।- প্রেস বিজ্ঞপ্তি

বার্ত প্রেরক –
মেজবাহ উদ্দীন খালেদ
সংবাদকর্মী
মোবাইল – ০১৮২১৪৩১১৪৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *