আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ শেষের কাছাকাছি পৌঁছেছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাইরে থেকে পরিস্থিতি তেমন মনে না হলেও পর্দার অন্তরালে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অনেকটা এগিয়ে গেছে।
বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ আশাবাদ জানান ট্রাম্প।
তিনি বলেন, বাইরে থেকে পরিস্থিতি দেখে মনে না হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি বাস্তবে অনেক কাছাকাছি চলে এসেছে।
ট্রাম্প আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের সংঘাত এখনো পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। তবে তিনি এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। তার ভাষ্য, তিনি শুরুতে মনে করেছিলেন এই সংকটের সমাধান তার জন্য সবচেয়ে সহজ হবে।
ট্রাম্প দাবি করেন, তিনি ইতোমধ্যে আটটি যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম হয়েছেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধও খুব শিগগির শেষ হতে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিরসনে উদ্যোগ নেওয়ার কথা বলে আসছেন ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার দীর্ঘস্থায়ী অচলাবস্থারও দ্রুত একটি ইতিবাচক সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে ট্রাম্পের এই আশাবাদের মধ্যেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতা বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি।