Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ঈদগাঁওতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার - দৈনিক স্বাধীন সংবাদ

ঈদগাঁওতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মনজুর আলম:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাওলানা মো. ইউনুছ বিন নজির নামে স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকেগ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়, তার গ্রামের বাড়ি ঈদগড় ইউনিয়নে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার দক্ষিণ পাশের এলাকায় জমি ঘেরা-বেড়ার কাজের সুবাদে ভুক্তভোগী গৃহবধূর বাড়িতে অভিযুক্ত তার ব্যবহৃত পেরেক, দা ও খন্তাসহ কিছু সরঞ্জাম রেখেছিলেন। পরে ওই সরঞ্জাম আনার কথা বলে রাত আনুমানিক ১১টার দিকে তিনি বাড়িতে যান। অভিযোগ রয়েছে, ওই সময় গৃহবধূ একা থাকার সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউনুছ বিন নজিরকে আটক করে ঈদগাঁও থানা পুলিশ। বর্তমানে ভুক্তভোগী নারী পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঘটনার নেপথ্যে আরও কিছু তথ্য রয়েছে। তদন্তের স্বার্থে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *