Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ঈদগাঁওতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, হাইজিন কিট, ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ - দৈনিক স্বাধীন সংবাদ

ঈদগাঁওতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, হাইজিন কিট, ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ

মনজুর আলম:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন, নগদ অর্থের চেক, শুকনো খাদ্যসামগ্রী ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় ঈদগাঁও জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিংনু মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার। এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদুল হাসান এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাস্তবায়নে: উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ঈদগাঁও, কক্সবাজার।
সহযোগিতায়: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *