ঈদগাঁওতে বসতঘরে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাত দল

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের লালশিয়া নামক জায়গায় একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার বাড়ির মালিকের মাধ্যমে জানা যায়, সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঈদগাঁও ইউনিয়নের লালশরিয়া পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পরিবার রমজানের সেহরি শেষ করে নামাজের অপেক্ষায় ছিলেন। এসময় ঠিক আজানের আগ মুহূর্তে সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙে বাসায় ঢুকে পড়ে। পরে অস্ত্র ঠেকিয়ে বাসায় থাকা নগদ ৬ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সর্বস্বান্ত হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে স্থানীয় জসিম উদ্দিন জানান, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিক ঈদগাঁও থানার ওসিকে জানানো হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান থানা পুলিশের একটি টিম।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির বিষয়টি তদন্তাধীন আছে। আমরা শিগগিরই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *