মনজুর আলম:
কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৬-৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘাতক ডাম্পারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশ সেটি জব্দ করে।
জানা যায়, ঈদগাঁও থানার সামনে প্রধান সড়কে বেপরোয়া গতির একটি ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটি দ্রুত বাজারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ঈদগাঁও বাজারে তীব্র যানজটের কারণে গাড়িটি আটকা পড়ে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ডাম্পারটি রাস্তার মাঝখানে ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে ঈদগাঁও থানা পুলিশ ডাম্পারটি জব্দ করে। ঘটনার সঙ্গে জড়িত চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।