Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ঈদগাঁও থানা পুলিশের অভিযান: টমটমসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার - দৈনিক স্বাধীন সংবাদ

ঈদগাঁও থানা পুলিশের অভিযান: টমটমসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

ঈদগাহ উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি টমটম জব্দ করা হয়েছে।
আজ ১১ জুন বৃহস্পতিবার ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—
১. জিল্লুর রহমান (২৫), পিতা- আনছার উদ্দিন, সাং- মধ্যম পোকখালী (০৩ নং ওয়ার্ড, পোকখালী ইউপি)।
২. মোঃ কাইয়ুম (২৭), পিতা- কবির আহম্মদ, সাং- একই এলাকা।
৩. মোঃ নুরুল হুদা ভুট্টু (২৫), পিতা- মোঃ কালু, সাং- ওয়াহেদের পাড়া (০৮ নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউনিয়ন)।

গ্রেফতারকৃত সবার বাড়ি ঈদগাহ উপজেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ ১১ জুন ভোর রাতে ঈদগাঁও থানার রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঈদগাঁও বাজার এলাকায় অবস্থান করছিলেন। ভোর আনুমানিক ০৩:২০ ঘটিকায় একটি ৩ চাকার মিনি টমটম গাড়ি দ্রুত গতিতে পূর্ব লরাবাগের দিকে যেতে দেখে সন্দেহ হলে পুলিশ গাড়িটির পিছু নেয়। পরবর্তীতে ভোর আনুমানিক ০৩:৩০ ঘটিকায় জালালাবাদ ইউপিস্থ পূর্ব লরাবাগ এরশাদ স্টোরের সামনে পাকা রাস্তার উপর গাড়িটি থামিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকায় মরণঘাতী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ১২/৭৪)।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সিফাতুল মাজদার জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *