খসরু মৃধা:
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূবাইল করমতলা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আশরাফ হোসেন স্বাধীন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৯৪ জন ভোটারের মধ্যে ৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা প্রায় শতভাগ ভোটার উপস্থিতির প্রমাণ। বিকেল ৩টা পর্যন্ত মোট ৯৩টি ভোট কাস্ট হয়।
ভোট গণনা শেষে সভাপতি পদে ৪৮ ভোট পেয়ে নজরুল ইসলাম দেওয়ান নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন মো. ফরহাদ হোসেন। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. ফয়েজ মিয়া। যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আরিফ হোসেন মোল্লা। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কাউসার আহমেদ রিফাত। কোষাধ্যক্ষ পদে ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন মো. নাইমুল ইসলাম জসিম।
এ ছাড়া প্রচার সম্পাদক পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি।
সদস্য-১ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. আবু সাইদ সরকার, সদস্য-২ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম শেখ এবং সদস্য-৩ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন স্বপন।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ীদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।