একাধিক ব্যক্তির কাছে ফ্ল্যাট বন্ধক রেখে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সুব্রত হালদার-এর বিরুদ্ধে

এস আই সাগর চৌধুরী ভোলা:

‎
‎২৭ অক্টোবর ২০২৬ রোজ মঙ্গলবার ১৭ জন ভুক্তভোগী অভিযোগ করে বলেন ৭১৫ উত্তর কাফরুল এই বাড়ির মালিক টমাস সুব্রত হালদার সেন্টু তার বাড়ির বিভিন্ন ফ্ল্যাট গোপনে একাধিক ব্যক্তির কাছে বন্ধক রাখেন এবং বন্ধকের নামে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা আত্মসাৎ করেন পরে উক্ত বাড়ি থেকে সেন্টু কিছু দিন আগে পালিয়ে যান।
‎
‎ভুক্তভোগীরা উক্ত বাড়ির সামনে মানববন্ধন করেন তারা বলেন সুব্রত হালদার সেন্টু ও তার স্ত্রী দাতা হালদার এবং ছেলে শুভ হালদার আমাদের থেকে যে টাকা নিয়েছেন অবিলম্বে সেই বাড়ি ভাড়া ও আসল টাকা ফেরত চাই এবং এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
‎
‎ভুক্তভোগীরা হলেন ১। হযরত আলী (৩৪) এর নিকট হতে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ২। সুজন চন্দ্র দাস (৩৫) এর নিকট হইতে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা, ৩। মো নুরুল ইসলাম এর নিকট হইতে ৩, ৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ৪। মোঃ সাইদুল রহমান (৪১) এর নিকট হইতে ৮,৫০,০০০/- (আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ৫। মোঃ মুরাদ হোসেন (৪১) এর নিকট হইতে  ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা, ৬। মোঃ হাবিবুর রহমান (৬২) এর নিকট হইতে ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা, ৭। আব্দুল হান্নান বেপারী (৭০) এর নিকট হইতে ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা, মনির হোসেন (৩৮) এর নিকট হইতে ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা, ৯। মোঃ মোশারফ হোসেন (৫৪) এর নিকট হইতে ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা, ১০। সুমাইয়া আক্তার মিম (২৪) এর নিকট হতে ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা, ১১। নাছিমা খানম (৪৮) হইতে ১০,৫০,০০০/-(দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ১২। লিয়াকত আলী (৪৫) এর নিকট হইতে ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা, ১৩। রাশেদুল হাসান (৫০) এর নিকট হতে ৮,০০,০০০/- টাকা, ১৪। শামীম হায়দার (৪৪) এর নিকট হতে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা, ১৫। ফাতেমা বেগম (৪৫) এর নিকট হইতে ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা এবং ১৬। শেখ নাসির উদ্দিন টুটুল (৪৪) এর নিকট হইতে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা, সিনিয়র অরেন্ট অফিসার অবসর মোঃ নুরুল ইসলাম ৬,০০,০০০/- ছয় লক্ষ টাকা। অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ করেন যাহা পরস্পর যোগসাজসে প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করিবার জন্য অসাধুভাবে প্রবৃত্ত করিয়া অপরাধমূলক ও বিশ্বাসভঙ্গ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *