কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজার পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কক্সবাজার সদর মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি শহরের সুগন্ধা পয়েন্ট থেকে শুরু হয়ে কলাতলী ডলফিন মোড় পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতাকর্মী, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও আগামী প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করার আহ্বান জানান তারা।

র‍্যালি শেষে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে মাদকমুক্ত কক্সবাজার গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *