কারবালার স্মরণে দারুল ইশক হুসাইনিয়া খানকা শরীফের ১০ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি

মোহাম্মদ হোসেন হ্যাপী:

আহলে বাইতে রাসুল (সা.) ও শোহাদায়ে কারবালার স্মরণে দারুল ইশক হুসাইনিয়া খানকা শরীফের উদ্যোগে নারায়ণগঞ্জে ১০ দিনব্যাপী বিশুদ্ধ পানি বিতরণ করা হবে। বুধবার (১৭ জুন) পহেলা মহররম সকালে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার ফুল কুটিরের সামনে ও বিভিন্ন স্পট থেকে বিশুদ্ধ পানি বিতরণ করা হবে। ১০ মহররম পর্যন্ত টানা ১০ দিন এ কর্মসূচি পালন করা হবে।

আয়োজকরা জানান, ইমাম হুসাইন (আ.) , তাঁর পরিবার ও কারবালার ৭২ জন শহীদের মহান আত্মত্যাগ স্মরণে প্রতি বছরের মতো এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান এবং দারুল ইশক হুসাইনিয়া খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগ সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জবাসীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালকের জন্য দোয়া কামনা করা হয়েছে।

জানা গেছে, ১ মহররম থেকে ১০ মহররম পর্যন্ত টানা ১০ দিন তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হবে। প্রতিদিন এক হাজার জনের মাঝে পানি বিতরণ করা হবে। ১০ দিনে মোট ১০ হাজার তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি দেওয়া হবে।

প্রসঙ্গত, প্রতি বছর শোহাদায়ে কারবালার স্মরণে দারুল ইশক হুসাইনিয়া খানকা শরীফে নানা আয়োজন করা হয়। শোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ, বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *