কুতুবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলহাজ্ব অ্যাড. মাওলানা জাকির হামিদী

  1. সিনিয়র রিপোর্টার

আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব অ্যাডভোকেট মাওলানা জাকির হামিদী। দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকাবাসীর মধ্যে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

পেশাগত জীবনে তিনি ইউরোপভিত্তিক আটলান্টিক ট্রাভেল অ্যান্ড কনসালট্যান্ট লিমিটেডের প্রোপাইটর এবং বিসমিল্লাহ ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির স্বত্বাধিকারী। এছাড়া তিনি ঢাকার নবাবপুর টাওয়ারকেন্দ্রিক মোবাইল অ্যাক্সেসরিজ খাতে একজন এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত।

শিক্ষাজীবনে তিনি সরকারি মাদ্রাসা-ই-আলিয়া (ঢাকা আলিয়া) থেকে কামিল পাস করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স), এমএ, এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি একজন সক্রিয় ছাত্রনেতা ছিলেন এবং ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তার অবদান উল্লেখযোগ্য। তিনি হাফেজ আবদুল হামিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বায়তুল হামিদ কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার জমিদাতা ও মোতওয়াল্লি, এবং হাফেজা সিরাতিল মোস্তাকিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি জাকির হামিদী ইসলামিক স্কুল (প্রস্তাবিত) প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন।

এছাড়াও তিনি হিলফুল ফুজুল সমিতির প্রতিষ্ঠাতা-সভাপতি, উত্তর ভূইগড় কেন্দ্রীয় সমাজকল্যাণ পরিষদ (পঞ্চায়েত কমিটি)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ভূইগড় সচেতন নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি, উত্তর ভূইগড় উন্নয়ন কমিটির সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। কুতুবপুর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনসেবার লক্ষ্য নিয়ে তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে তার সমর্থকরা জানিয়েছেন।

এ বিষয়ে আলহাজ্ব অ্যাডভোকেট মাওলানা জাকির হামিদী বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। জনগণ চাইলে ভবিষ্যতেও কুতুবপুর ইউনিয়নের উন্নয়ন ও সেবার জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *