নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার গত ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এরপর তিনি শোক প্রস্তাব উত্থাপন করেন। এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আইন প্রণয়নের বাইরে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়েও সংসদে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংসদীয় কমিটি গঠন এবং সংবিধান সংস্কারের মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেতে পারে। এর আগে গত ১৫ জুলাই চলতি সংসদের বাজেট অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী রাষ্ট্রপতি তৃতীয় অধিবেশন আহ্বান করেন।