Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চকরিয়ায় বন্যার্তদের মাঝে ইউসিবির ত্রাণ বিতরণ - দৈনিক স্বাধীন সংবাদ

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ইউসিবির ত্রাণ বিতরণ

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর চকরিয়া শাখা।

বুধবার (২২ জুলাই) ইউসিবি চকরিয়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম রাজনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন, চকরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ. কে. এম. শাহাবুদ্দিন এবং চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও করপোরেট প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

ইউসিবি চকরিয়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম রাজন জানান, ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে চকরিয়া ও পেকুয়া উপজেলার ৮০০ জন বন্যার্তের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *