চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেফতার

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার ৩ জন, নিয়মিত মামলার ৩ জন, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ২ জন এবং পরোয়ানাভুক্ত আরও ২ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেনের দিক-নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অফিসার ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— হারুন আমিন (২১), কাউসার বিবি (১৯), নাছিমা খাতুন (৬০), মোঃ মমতাজুল ইসলাম (৪২), জাফর আলম, সিরাজুল হক (৪৪), বশির আহমদ (৫২), জাহেদুল ইসলাম বাপ্পী (২৪), আবুল কাশেম (৫৫) ও অপর আরেক আবুল কাশেম।

পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, মাদক কারবারি, ডাকাত দলের সদস্য, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, এলাকায় ডাকাতি প্রতিরোধ, মাদক নির্মূল এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী ও ডাকাতবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *