*
আবু ইউছুফ রাবেত
ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সরকারবিরোধী মিথ্যাচার প্রচার এবং ধর্ষণ ও নারী নির্যাতনসহ সকল ঘৃণ্য অপরাধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরুড়া উপজেলা ও পৌরসভা শাখা
রবিবার ১৫ জুন দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিস গেটের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া পৌরসভা ছাত্রদলের সভাপতি তৈকির আলম পাবেল ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম সাদ্দামসহ বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “ছাত্রশিবির পরিকল্পিতভাবে গুম-অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের ত্যাগকে হালকা করছে। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে সরকারবিরোধী মিথ্যাচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধেরও আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
বক্তারা এসব অপকর্মের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।