জুড়ীতে অবৈধভাবে টিলা কাটা থামছে না

জালালুর রহমান:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে অবাধে টিলা কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, অপরিকল্পিতভাবে টিলা কাটার ফলে ওই গ্রামের ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ওঠা একাধিক বাড়িঘর ভারী বর্ষণ কিংবা ভূমিকম্পে টিলা ধসে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের কঠোর নিষেধাজ্ঞার পরও থামছে না এসব পাহাড় ও টিলা কাটা।

দক্ষিণ বড়ডহর গ্রামের কুতুব মিয়া, জমির মিয়া (পিকআপ ড্রাইভার), উভয়ের পিতা মৃত আজব মিয়া। জমির ড্রাইভার টিলা কেটে মাটি পরিবহন করে পুকুর ভরাট করে চলছে ভিটে নির্মাণের উৎসব। একই গ্রামের মৃত আব্দুল গণি (বেলমনি)-এর ছেলে তাজুল ড্রাইভার।

প্রতিদিন এসব এলাকার বিভিন্ন টিলা থেকে প্রতি পিকআপ মাটি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যে কোনো সময় টিলা ধসে পড়ে ধ্বংসের সম্মুখীন হতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মো. মাইদুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে জানতে চাইলে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, তহশিলদার সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর কাছ থেকে সংবাদটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *