
রিপোর্টার: `মুক্তিযোদ্ধা সোলাইমান আজাদ মিরসরাই থেকে`
২৩/০৬/২০২৬ইং সকাল ০৭.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মামুন হাসান ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ১টি হাইস মাইক্রোবাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ছ-১৩-৫১৬০ যোগে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য চোরাচালানাকালে জোরারগঞ্জ থানাধীন বারাইয়ারহাট পৌরসভাস্থ বারইয়াহাট-খাগড়াছড়ি সড়কের মেহেদীনগর নামক স্থানে চেকপোষ্ট স্থাপন করিয়া হাইস গাড়িটি আটক করেন এবং হাইসগাড়ীতে থাকা
১। হরলিক্স ১৫০ পিস, ২। নবরত্ন তৈল ১৪৪ পিস, ৩। কিটক্যাট চকলেট ১৫১২ পিস, ৪। স্ন্যাকার্স (ছোট বড়) ১০৪০ পিস, ৫। ডেইরী মিল্ক ২৫২০ পিস, সহ সর্বমোট ৪,১৫,২১০ (চার লক্ষ পনের হাজার দুই শত দশ) টাকার মালামাল এবং চোরাচালান কাজে ব্যবহৃত ৬। ১টি হাইসগাড়ি, মূল্য অনুমান ৩০,০০,০০০/-(ত্রিশ লক্ষ) টাকা সহ মোট ৩৪,১৫,২১০/-(চৌত্রিশ লক্ষ পনের হাজার দুই শত দশ) টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়। আসামীরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে হাইস গাড়ি ও উদ্ধারকৃত চোরাচালানের মালামাল জব্দ পূর্বক পলাতক আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জোড়ার গঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।