টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক আবু সাঈদ

মোঃ মশিউর রহমান:

টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন আবু সাঈদ। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে টাঙ্গাইলসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ ও রদবদলের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পিরোজপুর থেকে বদলি হয়ে টাঙ্গাইলে দায়িত্ব নিতে যাচ্ছেন আবু সাঈদ। শিগগিরই তিনি টাঙ্গাইলে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

অন্যদিকে, টাঙ্গাইলের বিদায়ী জেলা প্রশাসক শরীফা হক পদোন্নতি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে যুগ্ম সচিব হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। একই প্রজ্ঞাপনে নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর জেলাতেও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *